Loading...

পরিষেবাসমূহ

আমাদের কার্যপদ্ধতি

আপনার বিশ্বস্ত জীবনসঙ্গী খুঁজে পেতে আমরা আছি আপনার পাশে। সহজ, নিরাপদ এবং সুশৃঙ্খল প্রক্রিয়ার মাধ্যমে আমরা উপযুক্ত পাত্র-পাত্রীর মধ্যে পরিচয় ও যোগাযোগের ব্যবস্থা করে থাকি।

ধাপ ১ – নিবন্ধন (Registration)

প্রথমে পাত্র বা পাত্রীর পক্ষকে আমাদের নির্ধারিত আবেদন ফরম সঠিক ও সম্পূর্ণ তথ্যসহ পূরণ করতে হবে। সঠিক তথ্য প্রদান করা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এর ভিত্তিতেই উপযুক্ত ম্যাচ নির্বাচন করা হয়।
নিবন্ধন সম্পন্ন করার জন্য এককালীন অ-ফেরতযোগ্য (Non-Refundable) রেজিস্ট্রেশন ফি ২,০০০ টাকা প্রদান করতে হবে।
নিবন্ধনের পর আপনার প্রোফাইল আমাদের ডাটাবেজে সংরক্ষিত হবে এবং উপযুক্ত ম্যাচ খোঁজার কার্যক্রম শুরু হবে।

ধাপ ২ – উপযুক্ত ম্যাচ দেখা ও যোগাযোগ

নিবন্ধনের পর পাত্র/পাত্রী তাদের জন্য সবচেয়ে উপযুক্ত ও কাছাকাছি পছন্দের সম্ভাব্য ম্যাচসমূহ দেখতে পারবেন।
যদি কোনো পাত্র বা পাত্রী কারও সাথে পরিচিত হতে বা সাক্ষাৎ করতে আগ্রহী হন, তাহলে তিনি অপর পক্ষের কাছে একটি যোগাযোগের অনুরোধ (Request) পাঠাতে পারবেন।
অপর পক্ষ অনুরোধ গ্রহণ করলে উভয় পক্ষের সম্মতির ভিত্তিতে যোগাযোগের তথ্য প্রদান বা সাক্ষাতের ব্যবস্থা করা হবে।
প্রতিটি যোগাযোগের তথ্য বা সাক্ষাতের জন্য পাত্র ও পাত্রী উভয় পক্ষকে জনপ্রতি ১,০০০ টাকা করে সার্ভিস চার্জ প্রদান করতে হবে।

ধাপ ৩ – বিবাহের সিদ্ধান্ত

উভয় পক্ষ একে অপরকে পছন্দ করে বিবাহের সিদ্ধান্তে পৌঁছালে, সফল ম্যাচ সম্পন্ন হওয়ার সার্ভিস চার্জ হিসেবে পাত্র ও পাত্রী উভয় পক্ষকে জনপ্রতি ১০,০০০ টাকা প্রদান করতে হবে।
আমাদের লক্ষ্য হলো সম্মান, গোপনীয়তা ও বিশ্বাস বজায় রেখে একটি সুন্দর ও সফল সম্পর্কের সূচনা করা। ধন্যবাদ।

আমাদের সেবা সমূহ

আপনার বিবাহকে একটি সুন্দর এবং স্মরণীয় করতে

আমাদের কোম্পানি বিশ্বস্ত এবং পেশাদার সেবা প্রদান করে, যা আপনার ভবিষ্যতের জন্য একটি ভালো ভবিষ্যত নিশ্চিত করে।

বিশ্বস্ততার সাথে তথ্য
গ্রহণ

আমরা আপনার বিবাহের প্রতিটি দিক নিয়ে কাজ করে বিশ্বস্ততা এবং পেশাদারত্বের সাথে তথ্য গ্রহণ করি।

উপযুক্ত পাত্র-পাত্রের সন্ধান

আমরা আপনার বিবাহের জন্য উপযুক্ত পাত্র-পাত্রের সন্ধান করে দিয়ে থাকি।

পাত্র-পাত্রী সাক্ষাতের ব্যবস্থা গ্রহণ

আমরা আপনার বিবাহের জন্য পাত্র-পাত্রী সাক্ষাতের ব্যবস্থা গ্রহণ করে থাকি।

বিবাহ প্রয়োজনীয় সহযোগিতা প্রদান

আমরা আপনার বিবাহের জন্য প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করে থাকি, যা আপনার বিবাহকে একটি সুন্দর এবং স্মরণীয় অভিজ্ঞতা তৈরি করে।